৩ মে ২০২৬, রোববার

চাঁদাবাজদের ধরতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রনেতা নেয়ামতুল্লাহ আল হাদী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নেয়ামতুল্লাহ আল হাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে চাঁদাবাজদের ধরতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, প্রকৃত অপরাধীদের পাশাপাশি ক্ষমতাশালী গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে এবং সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে।

সোমবার (২৮ জুলাই) এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমিও চাই চাঁদাবাজের বিচার হোক তবে সেটা ইনসাফের ভিত্তিতে, বিচারের নামে যাতে অন্যদের তুলনায় জুলুম না হয়।” তিনি অভিযোগ করেন, ছাত্র প্রতিনিধি পর্যায়ের চাঁদাবাজদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় প্রচুর তথ্য প্রকাশিত হলেও বড় বড় গডফাদারদের বাড়ি, গাড়ি কিংবা সম্পদের খবর প্রকাশ পায় না।

তিনি আরও উল্লেখ করেন, পুলিশ শুধুমাত্র নির্দিষ্ট কিছু চাঁদাবাজকে গ্রেফতার করে ক্যামেরার সামনে তুলে ধরছে এবং রিমান্ড চাইছে। অথচ যুগের পর যুগ ধরে বড় চাঁদাবাজদের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া হয়নি। হাদীর প্রশ্ন—“যদি পুলিশ সত্যিই সক্ষম হয় তবে কেন রাজধানীসহ সারা দেশের ফুটপাত, স্টেশন, নৌবন্দর ও সরকারি অফিসে চলা চাঁদাবাজি বন্ধ করতে পারছে না? কেন গডফাদারদের ধরা হচ্ছে না?”

স্ট্যাটাসে নেয়ামতুল্লাহ আল হাদী দাবি করেন, বর্তমানে যেসব ছাত্র প্রতিনিধি গ্রেফতার হয়েছে তাদের কোনো রাজনৈতিক সেল্টার নেই, গডফাদার নেই। এজন্যই তাদের সহজে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, “মূলত চাঁদাবাজদের নয়, জুলাই মাসকে লাঞ্ছিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, “আমরাও চাই চাঁদাবাজদের বিচার হোক তবে বিচারের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। সবার জন্য সমান আইন প্রয়োগ করা হোক। ইনসাফের সাথে বিচার করা হোক, যতটুকু অপরাধ করেছে ততটুকু বিচার হোক, বিচারের নামে যেন জুলুম না হয়।”

সর্বশেষ নিউজ