সিসিটিভির ফুটেজ দেখে ২ ঘণ্টার মধ্যে চোর গ্রেপ্তার, চোরাই মাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের একটি দোকানে সংঘটিত চুরির ঘটনায় মামলা রুজুর মাত্র ২ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেপ্তার এবং চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম শাহীন (২৭)। তার হেফাজত থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ১৮ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার (২৭ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে দোকান মালিক এস এম আরিফ উল্লাহ দোকান বন্ধ করে বাথরুমে গেলে অজ্ঞাত চোর ক্যাশবাক্স থেকে নগদ ৭০ হাজার টাকা, একটি রেডমি মোবাইল (মূল্য ১৮ হাজার টাকা) এবং একটি নকিয়া বাটন ফোন (মূল্য ৩ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানায় মামলা রুজু হওয়ার পরপরই সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ তৎক্ষণাৎ অভিযান শুরু করে। বিকেল আনুমানিক ৬টা ৩০ মিনিটে থানার একটি চৌকস টিম সফল অভিযান পরিচালনা করে শাহীনকে গ্রেপ্তার করে এবং চোরাই মালামাল উদ্ধার করে।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ নিউজ