৪ মে ২০২৬, সোমবার

বাকেরগঞ্জে ছেলেকে হত্যা করে থানায় মা-বাবার আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাগের বশবর্তী হয়ে লোহার পাইপ দিয়ে মাদকাসক্ত ছেলেকে একাধিক আঘাত করে বাবা জাফর গাজী। এতে হাসান মাটিতে লুটিয়ে পড়েন।

বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন জাফর গাজী নামের এক বাবা। পরে স্ত্রীকে সাথে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় পৌর শহরের ৬নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত যুবকের নাম হাসান গাজী (১৮)। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসেবনে আসক্ত ছিলেন।

পুলিশ জানায়, নেশার টাকা জোগাড় করতে প্রতিদিনই মা-বাবাকে মারধর করতেন হাসান। ঘটনার দিনও তিনি মাকে মারধর এবং বাড়িঘরে ভাঙচুর করছিলেন।

একপর্যায়ে বাবা জাফর গাজী (৪৮) ঘরে এসে প্রতিবাদ করলে ছেলে ও বাবার মধ্যে হাতাহাতি হয়। এ সময় রাগের বশবর্তী হয়ে লোহার পাইপ দিয়ে ছেলেকে একাধিক আঘাত করেন তিনি। এতে হাসান মাটিতে লুটিয়ে পড়েন।

ছেলের মৃত্যু হয়েছে ভেবে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম (৪০) বেলা ৩টার দিকে বাকেরগঞ্জ থানায় গিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।

পরবর্তীতে পুলিশ হাসানকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ছেলেকে হত্যা করে মা-বাবা থানায় এসে আত্মসমর্পণ করেন।

লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ নিউজ