পুতিনের মাথার ওপর বি-২ বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

নিজেদের শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে নিজেদের বি-২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন। তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান। এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন। তখনই শক্তিশালী বি-২ বোমারু উড়ে যায়।

ওই সময় অনেকটা চমকে ওঠেন পুতিন। তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান।

বি-২ বোমারু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এটি অন্যদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে। চলতি বছরের জুনে ইরানের ফর্দোসহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় যুক্তরাষ্ট্র এ বিমান ব্যবহার করে।

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের ওপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন। বি-২ বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকান।

বি-২ বোমারুর একেকটির দাম ২ দশমিক ১ বিলিয়ন ডলার। এখন পর্যন্ত বিশ্বে বানানো সবচেয়ে দামি বিমান এটি

সর্বশেষ নিউজ