সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা ও পালানোর অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’ এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে উপরোক্ত কর্মকর্তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সর্বশেষ নিউজ