১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

বিইউএইচএস শিক্ষার্থীদের মানববন্ধন: অস্তিত্বের দাবিতে পথে সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন। নিজস্ব ক্যাম্পাসে টানা ৩০ দিন শান্তিপূর্ণ আন্দোলনের পরও প্রত্যাশিত সমাধান না পেয়ে তারা প্রতারিত বোধ করছেন বলে অভিযোগ করেছেন।

রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান লিখিতভাবে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে শিক্ষার্থীরা দাবি করেন।

বিইউএইচএস শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মূল দাবি সমূহ:

১. সরকার থেকে লীজপ্রাপ্ত ৫.৫৭ একর জমি শর্ত অনুযায়ী বিইউএইচএস-এর নামে হস্তান্তর করতে হবে ২৪ ঘন্টার মধ্যে।
২. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লাল তালিকা থেকে বিইউএইচএস-কে অবিলম্বে মুক্ত করতে হবে।
৩. ৫ দশমিক ৫৭ একর জমি সম্পূর্ণ দায়মুক্ত করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বিএডিএএস) থেকে বিইউএইচএস-এর কাছে বুঝিয়ে দিতে হবে।

বিইউএইচএস শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের দাবি— এই দাবিগুলো পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সংকট আরও গভীর হবে এবং তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে।

অন্যদিকে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইউএসএবি) শিক্ষার্থীদের এ যৌক্তিক আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

সর্বশেষ নিউজ