মরদেহ দান নয়, গণবিশ্ববিদ্যালয়ে চিরশায়িত হবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দান করা হবে না। সাভার গণবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে বারিষ চৌধুরী।

বৃহস্পতিবার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজার আগে এ তথ্য জানান তিনি।

মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন  ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তার।

সর্বশেষ নিউজ