‘নায়িকা হিসেবে ওর ক্যারিয়ার শেষ’ টলিউড প্রযোজক চিট্টি বাবু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ার শেষ। দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীকে নিয়ে এমনই বিস্ফোরক দাবি বর্ষীয়ান প্রযোজক-পরিচালক চিট্টি বাবুর।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’। সামান্থার এই ছবি নিয়ে চর্চা  কিছু কম ছিল না। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি।

‘পুষ্পা’ ছবিতে সামান্থার আইটেম গানের প্রসঙ্গেও কথা বলেছেন চিট্টি বাবু। তিনি বলেন, বিচ্ছেদের পর সামান্থা পুষ্পাতে ও অন্তাভা করেছিল। ও পেট চালানোর জন্য সেটা করেছিলেন। স্টার হিরোইনের তকমা হারানোর পর যা প্রস্তাব পেয়েছেন, তাই করছেন।

এখানেই থেমে যাননি তিনি। চিট্টি বাবু আরও বলেন, “নায়িকা হিসেবে ওর কেরিয়ার শেষ। ও আর তারকা হতে পারবে না। যে সব কাজের প্রস্তাব আসছে, সেগুলি করলে ও হয়তো টিকে থাকবে।”

সেই প্রযোজকের দাবি, ছবির প্রচারের সময়ে কান্নাকাটি করে, নিজের সমস্যার কথা বলে নাকি দর্শকের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন সামান্থা।

তবে তিনি মনে করেন, প্রত্যেক বার এ ধরনের কাজ করে প্রেক্ষাগৃহে দর্শক টানা যাবে না। অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “আমি ভাবছি নায়িকা তকমা হারানোর পর সামান্থা কী ভাবে শকুন্তলার চরিত্র পেল। ‘শকুন্তলম’ নিয়ে আমার কোনও আগ্রহ নেই।”

সর্বশেষ নিউজ