১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

প্রকাশিত হলো ‘যেখানে আঁধার আকাশ ভরা সেখানে কবিতা ধ্রুবতারা’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রকাশিত হলো কবি,গবেষক, লায়ন এডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবালের সম্পাদনায় ‘যেখানে আঁধার আকাশ ভরা সেখানে কবিতা ধ্রুবতারা’। প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ছায়ানীড়।

কাব্যগ্রন্থটি তিন প্রজন্মের নন্দিত ১২৮ জন কবির নির্বাচিত কবিতার অনন্য সংকলন। ব‌ইয়ের প্রচ্ছদ এঁকেছেন তারুণ্য তাওহীদ। অলঙ্ককরণ করেছেন মোহাম্মদ শরিফুল ইসলাম। শুভেচ্ছা মূল্য মাত্র পাঁচশত টাকা।

জাতীয় পর্যায়ের কবিদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ তোমারে পড়িছে মনে’ ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমেদের ‘মন’প্রেম ও প্রকৃতির কবি জীবনানন্দ দাশের ‘অন্য এক প্রেমিককে’রফিক আজাদের দুঃখ /কষ্ট, শামসুর রহমানের ‘প্রত্যাশার বাইরেই ছিল’ পল্লীকবি জসীমউদ্দীনের ‘জলের কন্যা’ বঞ্চনার কবি হেলাল হাফিজের ‘পরানের পাখি’আল মাহমুদের ‘পাখির মতো’ কবিতা রয়েছে এতে। যা সহজেই কবিতা প্রেমী পাঠকের মনকে নাড়া নেবে।

তাছাড়া সময়ের শ্রেষ্ঠ কবিদের মধ্যে আল মুজাহিদী’র ‘অন্ধকার হ’য়ে গেল পৃথিবীটা’ ডক্টর আশরাফ সিদ্দিকী’র ‘তালেব মাস্টার’ কবি আলতামাসসুল ইকবালের পাখি কবিতা,নগর ও নৈসর্গের কবি মিজান মালিকে’র ‘নুয়ে পড়া বৃক্ষের নিনাদ’ এম এমদাদ হোসাইন বুলবুলে’র তাওহীদেরই সওদা নিয়ে এলেন নবীন সওদাগর’ সুলতানা নাছিরা হীরার ‘কর্পোরেট’ডঃ রিটা আশরাফের ‘পায়ে মোড়ানো আমি’সহ একশো আটাশটি হৃদয় ছুৃঁয়ে যাওয়া কবিতা।

গ্রন্থটি সম্পর্কে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,জাতীয় ও স্থানীয় কবিদের কবিতা নিয়ে গড়ে উঠেছে এই সমৃদ্ধ সংকলন, যা একদিকে বাংলাদেশের কবিতার ঐতিহ্যকে লালন করেছে, অন্যদিকে নতুন প্রজন্মের সাহিত্য চর্চাকে অনুপ্রাণিত করবে।

ছায়ানীরের উপদেষ্টা রাশিদা জেসমিন রোজি বলেন,কবিতা মানব মনের আলো। অন্ধকারের ভিতরেও পথ দেখায়। দুঃখের মাঝেও আশা জাগায়। সেই আলোর দিশারী হয়ে এসেছে পরা বাস্তবতার কবি লায়ন অ্যাড. আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল সম্পাদিত কাব্য গ্রন্থ “সেখানে আঁধার আকাশ ভরা সেখানে কবিতা ধ্রুবতারা”

সম্পাদক গ্রন্থটি সম্পর্কে বলেন,এই গ্রন্থের প্রতিটি কবিতা যেন একেকটি আলোকিত ধ্রুবতারা। যা আঁধারের আকাশে পাঠকের জন্য দিশারী হয়ে জ্বলে উঠবে।

বইটি পাওয়া যাবে দেশের অভিজাত লাইব্রেরি, ছায়ানীড় কার্যালয়,রকমারি.কম ও আগামী অমর একুশে বইমেলা’২০২৬ ছায়ানীড় স্টলে।

সর্বশেষ নিউজ