১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার

ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন। তারা হলেন—মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, জেনারেল মো. আকবর হোসেন, জেনারেল সাইফুল আবেদিন, জেনারেল সাইফুল আলম ও জেনারেল তাবরেজ শামস চৌধুরী।

সর্বশেষ নিউজ