১২ মে ২০২৬, মঙ্গলবার

ঢাবি শিবির নেতার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল, ছাত্রদল নেতার গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে ছাত্রদল নেতার গ্রেপ্তার ইস্যুতে প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শনিবার এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওনের চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের ঘটনা বাংলাদেশের মিডিয়া, পুলিশ-প্রশাসনের জন্য একটা টেস্ট কেইস।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা প্রশাসন ও পুলিশের কোন পক্ষ থেকেই স্পষ্ট কোন ব্যাখ্যা পাচ্ছি না, মিডিয়া থেকে এই ঘটনা রীতিমতো ব্ল্যাকআউট। এই যে মিডিয়া ও প্রশাসন পুরোটাই বিএনপি নামক দলের গোলামিতে লিপ্ত হয়ে গেল— যা পুনরায় বাংলাদেশের মানুষের সমস্ত নাগরিক অধিকার কেড়ে নেবে। বিএনপি লাশতন্ত্র কায়েম করবে, যুবদল ও ছাত্রদল হবে তাদের মাঠের ক্যাডার বাহিনী। বাংলাদেশের মালিকানা দাবি করে যখন যা খুশি করাই হবে তাদের রাজনীতি।”

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, “এই মিডিয়া, পুলিশ-প্রশাসন কি আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে?”

মারুফের এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যকে রাজনৈতিক বাস্তবতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে উসকানিমূলক মন্তব্য বলেও উল্লেখ করছেন।

সর্বশেষ নিউজ