এনসিপির সঙ্গে জোটের খবর মিথ্যা: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে—এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা।
বুধবার (২৯ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
তিনি লিখেন, “এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে—সংবাদটি শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন।”
রাশেদ খান আরও বলেন, “গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক। কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোনো পুতুল-পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভাঙলাম।”
তার এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, গণঅধিকার পরিষদ আপাতত এনসিপির সঙ্গে কোনো ধরনের নির্বাচনী জোটে যাচ্ছে না, বরং পারস্পরিক সম্মান ও রাজনৈতিক পরিপক্বতা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ নিউজ