ঢাকায় মাঝারি কুয়াশাসহ শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশাসহ শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

সোমবার (২৯ ডিসম্বের) সকাল থেকে এসব এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে।

সর্বশেষ নিউজ