খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার সহ পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যান তারা।

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের ২০ সদস্য সকাল সাড়ে দশটার দিকে জিয়া উদ্যানে পৌঁছান। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে বেলা ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।

কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও জাইমা রহমানের সঙ্গে পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।

সর্বশেষ নিউজ