এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে এবং সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি এবং রাস্তায় যানজটও নেই।

বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, সবাই এখানে নির্ধারিত ভাড়া নিচ্ছে। কয়েকটি পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। পুলিশ বুথ থাকায় কেউ বাড়তি ভাড়ার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও সময়মতো ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই।

তিনি আরও বলেন, যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্ন ঘটার খবর পাওয়া যায়নি।

জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২ হাজার গাড়ি বেশি পারাপার হয়েছে এবং সবাই তেল পেয়েছে, তাই যাত্রায় কোনো সমস্যা হয়নি। গণপরিবহনে তেলের কোনো ঘাটতি নেই।

সর্বশেষ নিউজ