৪ মে ২০২৬, সোমবার

মিরসরাইয়ের জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ই/য়াবা ও বিপুল পরিমাণ গাঁ/জাসহ গ্রেফতার ৯

নুরুল আলম
spot_img
spot_img

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (৪ মে) জোরারগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার মাছ বাজার সংলগ্ন সড়ক থেকে ১৫ পিস ইয়াবাসহ মেহেদী হাসান হৃদয় (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একই দিনে জোরারগঞ্জ বাজারের লক্ষ্মী ভান্ডারের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. সৌরভ (২৬), ২০০ গ্রাম গাঁজাসহ মো. তোহা মিয়া (৩০) এবং আরও ২০০ গ্রাম গাঁজাসহ মো. এমরান হোসেনকে (৩২) গ্রেফতার করে পুলিশ।

এর বাইরে, হিঙ্গুলী ব্রিজ এলাকায় যাত্রীবাহী ঢাকাগামী একটি সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আশরাফুল ইসলাম (৩৮) এবং ২ কেজি গাঁজাসহ মো. হারুনুর রশীদকে (২৭) আটক করা হয়েছে।
পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আসামি ইনামুল হক ওরফে শামীম (সিআর-৩৭৬/২৫) এবং রবিউল হোসেনকে (সিআর-২১২৬/২৫-কোতোয়ালী) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া, বারইয়ারহাট বাজার এলাকায় সন্দেহজনক আচরণের কারণে নুর ইসলাম সাগর (২১) নামের এক যুবককে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

সর্বশেষ নিউজ