৫ মে ২০২৬, মঙ্গলবার

তৃণমূলের পতন, বঙ্গে সরকার গড়ছে বিজেপি: মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কারা?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিনের শাসনের পর এবার পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হলো তৃণমূল কংগ্রেসকে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)।

তবে ঐতিহাসিক এই বিজয়ের পর দলের অন্দরে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা ও আলোচনা।

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে যে নামগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে:

শুভেন্দু অধিকারী: মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন নন্দীগ্রামের বিধায়ক এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দিলীপ ঘোষ: বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষের নামও শীর্ষ পদের জন্য জোরালোভাবে আলোচনায় রয়েছে।
শমীক ভট্টাচার্য: বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও মুখ্যমন্ত্রীর রেসে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
সুকান্ত মজুমদার: কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাবেক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে আছেন।
স্বপন দাসগুপ্ত: শীর্ষ এই নেতাদের পাশাপাশি সাবেক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব স্বপন দাসগুপ্তের নামও দলের হাইকমান্ডের বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে।

নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণার পর দলের কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত করবেন, কার হাতে উঠবে পশ্চিমবঙ্গের শাসনভার।

সর্বশেষ নিউজ