৮ মে ২০২৬, শুক্রবার

এবারের ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করল সরকার

spot_img
spot_img

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটির ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ঈদের ছুটি শুরু হবে আগামী ২৫ মে থেকে এবং তা চলবে ৩১ মে পর্যন্ত। তবে টানা এই দীর্ঘ ছুটি সমন্বয় করতে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, ২৫ তারিখ থেকে ছুটি শুরুর আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ঈদের সময় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং স্বাচ্ছন্দ্যে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ছুটির ফলে সড়কে ঘরমুখী মানুষের চাপ যেমন নিয়ন্ত্রিত থাকবে, তেমনি কর্মজীবীরাও পরিবার-পরিজনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন। ঈদুল আজহার উদযাপনে এই দীর্ঘ ছুটি এক বাড়তি স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ নিউজ