১৩ মে ২০২৬, বুধবার

আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি চিন্তিত নন। তার ভাষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ তাকে তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে কতটা অনুপ্রাণিত করছে। জবাবে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “একটুও না।”

ট্রাম্প আরও বলেন, “ইরানের বিষয়ে আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।”

আরেক সাংবাদিক যখন প্রশ্ন করেন, ইরান যুদ্ধের প্রভাবে আমেরিকানদের ওপর পড়া অর্থনৈতিক চাপকে তিনি গুরুত্ব দিচ্ছেন কি না, তখন ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের সবাই বোঝেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।”

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির উত্তেজনা এবং ইরানকে ঘিরে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রায়ও।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ নিউজ