ব্যাংককে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষ; আগুনে পুড়ে ৮ যাত্রীর মৃত্যু, আহত ৩৫

spot_img
spot_img

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি যাত্রীবাহী বাসের সাথে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৫ জন। গতকাল শনিবার বিকেলে ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিমানবন্দর রেল সংযোগ স্টেশনের নিকটবর্তী ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

থাই জরুরি সেবা সংস্থা ‘ইরাওয়ান মেডিকেল সেন্টার’ এবং ব্যাংকক পুলিশ প্রধান উরুমপর্ন কুনডিজসমরিত আন্তর্জাতিক গণমাধ্যমকে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। দেশটির উপপরিবহনমন্ত্রী সিরিপং আংকাসাকুলকিয়াত ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতদের সকলেই বাসের আরোহী ছিলেন। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জরুরি নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রেল ক্রসিংয়ের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যারিয়ার নামার সময় যাত্রীবাহী বাসটি লাইনের ওপর আটকে পড়ে। এই সময় দ্রুতগতির একটি ফ্রেইট (মালবাহী) ট্রেন এসে বাসটিকে সজোরে ধাক্কা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। সংঘর্ষের পরপরই বাসটিতে দাউদাউ করে আগুন ধরে গেলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সর্বশেষ নিউজ