‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিহাসের সবচেয়ে বাজে’! বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বিএনপির জবাবদিহিতা এদেশের সাধারণ মানুষের কাছে, কোনো বিদেশি রাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের কাছে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সরকারের হওয়া বাণিজ্য চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে ‘বাজে চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

আজ শুক্রবার (২২ মে ২০২৬) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘বিএনপি সরকারের তিন মাস-প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে রুমিন ফারহানা এসব কথা বলেন। এ সময় বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্ব ও তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে পারবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‘বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে গভীর আলোচনা দরকার’

যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে, তা আমাদের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি। এই জাতীয় সংবেদনশীল বিষয়ে অবিলম্বে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আমি মনে করি, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে একটি জাতীয় ঐকমত্য গড়ে তুলে অবিলম্বে এ চুক্তি থেকে বাংলাদেশের সরে আসা উচিৎ।”

পররাষ্ট্রনীতি ও অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে সমতার দাবি তুলে রুমিন ফারহানা বলেন, “এ বছরের ডিসেম্বরের মধ্যে গঙ্গার পানি চুক্তি নিশ্চিত করা লাগবে। বর্তমান সরকারের নেওয়া পদ্মা ব্যারেজ প্রকল্প অত্যন্ত ইতিবাচক এবং তিস্তা পানি ব্যবস্থাপনাও একটি ভালো ও সময়োপযোগী উদ্যোগ। তবে শুধু দুটি নদী নয়, বাংলাদেশ-ভারতের মধ্যকার ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য অধিকার নিয়ে জোরদার আলোচনা দরকার। সমতা ও ন্যায্য অধিকারের ভিত্তিতেই ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধান হতে হবে।”

তিনি আঞ্চলিক ভূরাজনীতি ও ভারতের ঘরোয়া রাজনীতির প্রভাব নিয়ে সতর্ক করে বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) রাজনৈতিক উত্থানের পর বিভিন্ন সীমান্ত ও কৌশলগত বিষয়ে উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে চলতে হবে, আমরা কোনোভাবেই তাদের এসব রাজনৈতিক ফাঁদে পা দিব না। যদি আমরা আবেগের বশে ভুল করি, তবে এতে শেষ পর্যন্ত আমাদেরই বড় বিপদ হবে।”

সর্বশেষ নিউজ