কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ঈদুল আজহার ঠিক আগমুহূর্তে দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি দেওয়া হচ্ছে না। বিশৃঙ্খলা এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে মহিষটি কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন কোরবানি নয় আলোচিত এই মহিষ?

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা ৭০০ কেজি ওজনের এই মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা সামির নামের এক ব্যক্তি কিনে নিয়েছিলেন। তবে সম্প্রতি মহিষটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ক্রেতাকে তার মূল্যের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। মন্ত্রী জানান, আপাতত মহিষটি খামারেই থাকবে এবং সেখানেই তার লালন-পালনের ব্যবস্থা করা হবে।

বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ‘ডোনাল্ড ট্রাম্প’

মহিষটি দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। খামারের মালিকের ছোট ভাই আদর করে এই নাম দেওয়ার পর ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। দ্রুতই মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়ে। ভাইরাল হওয়ার আগেই অবশ্য এটি ৫৫০ টাকা কেজি দরে বিক্রির চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে শেষ পর্যন্ত জননিরাপত্তা ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এটিকে আর কোরবানি করা হচ্ছে না।

সর্বশেষ নিউজ