হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৩৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৫ জন, এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৯৪ জন।

১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।

এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ নিউজ