বরগুনার বলেশ্বর নদীতে জালে ধরা পড়ল রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে ড্রোন বা টর্পেডো সদৃশ একটি রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস ধরা পড়েছে। এ ঘটনায় স্থানীয় জেলে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে পাথরঘাটার মিরাজ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে। জালে অস্বাভাবিক ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে জেলেরা তা টেনে উপরে তোলার পর ড্রোন বা সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর মতো দেখতে অদ্ভুত যন্ত্রটি দেখতে পান। রহস্যময় বস্তু দেখে আতঙ্কিত জেলেরা মাছ শিকার স্থগিত রেখে দ্রুত ট্রলার নিয়ে পাথরঘাটা ঘাটে ফিরে আসেন। পরে ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পাথরঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, “নদীতে এমন অচেনা ডিভাইস আমরা আগে কখনো দেখিনি। এটি সাধারণ কোনো বস্তু নয়, তাই আমরা ভয় পেয়ে দ্রুত তীরে চলে আসি।”

ডিভাইসটি উদ্ধারের পর থেকেই তা দেখার জন্য উৎসুক জনতা পাথরঘাটা থানা চত্বরে ভিড় করছেন। পাথরঘাটা থানা পুলিশের ভাষ্যমতে, ডিভাইসটি ড্রোন নাকি সমুদ্র গবেষণায় ব্যবহৃত কোনো যন্ত্র—সেটি এখনো নিশ্চিত নয়। এটি কোন দেশের বা কোথা থেকে ভেসে এসেছে তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আপাতত ডিভাইসটি থানা পুলিশের হেফাজতে সুরক্ষিত রাখা হয়েছে।

সর্বশেষ নিউজ