খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চলাচলা স্বাভাবিক হবে বলেও জানান স্টেশন মাস্টার।

সর্বশেষ নিউজ