উচ্চ আদালতের অগ্রাধিকার থাকলে আগামী তিন মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচারকাজ শেষ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ রোববার (৭ জুন) রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মামলার নথি হাইকোর্টে পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।
আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় এবং যথাযথ শাস্তি না দিলে ন্যায়বিচার ব্যর্থ হবে। এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মাত্র পাঁচ দিনের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করে এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হয়। মাত্র পাঁচ কর্মদিবসে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে দ্রুত রায় ঘোষণা করে আদালত, যা নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

