ব্যভিচার ও প্রতারণার মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

অপরাধ প্রতিবেদন
spot_img
spot_img

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়েই আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারায় আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

উল্লেখ্য, যথাযথভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ের অভিযোগ এনে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর প্রেক্ষিতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তবে তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি না পাওয়ায় আগেই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

#এম_আর

সর্বশেষ নিউজ