ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা এই অভিনেত্রীকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের পোস্ট ও খবর ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, মহান আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে নিয়মিত চেকআপ করাচ্ছেন বলেও জানান তিনি।
অভিনেত্রী জানান, আগামী ২০ জুন তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। এরই মধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তৃতীয় অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নতুন কোনো জটিলতা এড়াতে তিনি বর্তমানে বাইরে কম বের হচ্ছেন এবং অধিকাংশ সময় বাসায় থাকছেন।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং একই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফেরার পর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন।
এর আগে তিনি জানিয়েছিলেন, আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে করা সম্ভব নয় এবং এ জন্য কিছুটা সময় প্রয়োজন

