ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ ও ব্যাংকটির আর্থিক পরিস্থিতি নিয়ে গ্রাহকদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি হয়েছিল। সাম্প্রতিক সময়ে ব্যাংকের তারল্য সংকট এবং চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমের নিয়োগ নিয়ে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের একাংশের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকটির মতিঝিল প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা বিক্ষোভ কর্মসূচিও চলছিল। গ্রাহকদের আস্থার সংকটে বড় ধরনের তারল্য চাপে থাকা ব্যাংকটিকে বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংক এই কঠোর পদক্ষেপ নিল।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যান খুরশীদ আলমসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

এর আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। তারল্য সংকট কাটাতে ইতোমধ্যেই ব্যাংকটিকে আড়াই হাজার কোটি টাকার সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ