যুক্তরাষ্ট্রে পৌঁছে যে অভিজ্ঞতার মুখোমুখি হলো ইরান ফুটবল দল

ক্রীড়া টেবিল
spot_img
spot_img

বিশ্বকাপের মিশন নিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে পা রেখেছে ইরান ফুটবল দল। আগামী মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ‘টিম মেল্লি’। তবে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকেই দলটিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর ইরান দলের খেলোয়াড়দের সরাসরি হোটেলের উদ্দেশ্যে নেওয়া হয়। হোটেলের সামনের এলাকায় পুলিশ অ্যাকর্ডিয়ন-স্টাইলের (ভাঁজ করা) নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পুরো এলাকা অবরুদ্ধ করে রেখেছে। দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক শান্তি চুক্তির প্রেক্ষাপটে এই ম্যাচটি ঘিরে এক নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে গত মাসে মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের বেস ক্যাম্প সরিয়েছিল ইরান। সেখান থেকে রওনা দেওয়ার সময় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। শত শত সমর্থক হোটেলের বাইরে ভিড় জমিয়ে ‘টিম মেল্লি’ স্লোগান দিতে থাকেন। ‘ইরান, তোমরা কখনো একা চলবে না’—এমন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সমর্থকরা তাদের প্রিয় দলকে বিদায় জানান।

এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই রাজনৈতিক উত্তাপ ও কঠোর নিরাপত্তার চাপ কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইরান কেমন পারফরম্যান্স উপহার দেয়।

সর্বশেষ নিউজ