পবিত্র আশুরা ২৬ জুন: মহররমের চাঁদ দেখা গেছে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হচ্ছে এবং শুরু হয়েছে নতুন বছর ১৪৪৮ হিজরি। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন শুক্রবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।

ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। সব জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বছর জিলহজ মাস ২৯ দিনে শেষ হয়েছে।

আমাদের দেশে আশুরা মূলত কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনার স্মরণে পরিচিত। তবে ইসলামের ইতিহাসে আশুরা আরও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী। আশুরার দিন ও তার আগে বা পরে একদিন রোজা রাখা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আশুরার দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

সর্বশেষ নিউজ