বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্র করেছে পর্তুগাল। ১-১ গোলে শেষ হওয়া ম্যাচের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।
ফরাসি কিংবদন্তি বলেন, ‘তিনি (রোনালদো) নিজেই গোল করতে চেয়েছিলেন, ফলে ব্রুনো ফার্নান্দেসের পথও বন্ধ হয়ে যায়। এতে প্রতিপক্ষের জন্য রক্ষণ সামলানো আরো সহজ হয়ে পড়ে।’
তবে সমালোচনায় বিচলিত নন রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কিছুই কম ছিল না। ফুটবল এমনই। আমরা জিততেও পারতাম, আবার হারতেও পারতাম।’

