সুইডেনের রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক: জোরদার হবে দ্বিপক্ষীয় সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জাতীয় সংসদ ভবনে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ২১ জুন (রোববার) সকাল সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং সমসাময়িক রাজনৈতিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আলোচিত অধ্যাদেশগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে দুই পক্ষ বিশদ মতবিনিময় করেন। এছাড়া প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান এবং দেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। একইসঙ্গে বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলেও উভয় পক্ষ আশা প্রকাশ করেন।

বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। অন্যদিকে, বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

#এম_আর

সর্বশেষ নিউজ