চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলোয়াড়দের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ম্যাচসেরা বা ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারে ঐতিহাসিক পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মুসলিম খেলোয়াড়, অপ্রাপ্তবয়স্ক ফুটবলার কিংবা যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা আদর্শিক কারণে নিজেদের মদ জাতীয় পানীয়ের ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত করতে চান না, তাদের জন্য ট্রফি এবং ফটোসেশনের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের মদের লোগো না রাখার বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
মদের স্পনসর ও ফিফার নতুন কৌশল
ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ (O Globo)-র এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এবারের বিশ্বকাপের ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটির মূল বৈশ্বিক পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত বিয়ার ব্র্যান্ড মিশেলোব আল্ট্রা (Michelob Ultra)। তবে ইসলাম ধর্মে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাসের প্রতি গভীর সম্মান জানাতে তাদের ট্রফি এবং আনুষ্ঠানিক ফটোসেশন থেকে স্পনসরের লোগো সম্পূর্ণ সরিয়ে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে সেখানে সাধারণ অক্ষরে লেখা থাকছে ‘দ্য সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ এবং বিশ্বকাপের নিজস্ব অফিশিয়াল ভিজ্যুয়াল পরিচিতি।
আলোচনায় মরক্কোর সাইবারি ও মিসরের ইমাম আশুর
বিশ্বকাপে মরক্কোর তারকা মিডফিল্ডার ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্রুততম গোল করে ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর এই লোগোবিহীন ট্রফি গ্রহণ করেন। এরপরই বিশ্বজুড়ে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
অনুসন্ধানে জানা গেছে, সাইবারির মতো একই ধরনের অ্যালকোহল ব্র্যান্ডের লোগোবিহীন সম্মানজনক ট্রফি পেয়েছেন—
-
মিসরের ইমাম আশুর,
-
জর্ডানের গতিশীল উইঙ্গার আলি অলওয়ান,
-
ইরানের রামিন রেজাইয়ান,
-
কাতারের অতন্দ্র প্রহরী ও গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং
-
আইভরি কোস্টের রক্ষণভাগের তারকা ইয়ান দিয়োমান্দেও।
ফিফার আনুষ্ঠানিক বক্তব্য: বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ‘স্পোর্টসবাইবেল’-কে দেওয়া সাক্ষাৎকারে ফিফার এক মুখপাত্র নিশ্চিত করেছেন, “নির্বাচিত খেলোয়াড়ের ব্যক্তিগত অনুরোধ বা ধর্মীয় অগ্রাধিকারের ভিত্তিতে লোগোবিহীন পুরস্কার এবং পটভূমি ব্যবহারের শতভাগ সুযোগ রেখেছে ফিফা।”

