রাজধানীতে গৃহবধূ, রিকশাচালকসহ সাতজনের মরদেহ উদ্ধার

Published on

spot_img

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গৃহবধূ, অটোরিকশাচালকসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও পাঁচজনের পরিচয় জানা যায়নি।

শাহআলী থানার চিলড্রেন পার্ক এলাকার একটি টিনশেড বাসা থেকে মাজেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মেরুল বাড্ডার স্বাধীন বাংলা এলাকার একটি হাঁস-মুরগির আড়তের পাশে বিদ্যুৎ হোসেন (৩০) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তাঁর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এ ছাড়া যাত্রাবাড়ীর শনির আখড়া, মতিঝিলের নটর ডেম কলেজের পাশের সড়ক, কামরাঙ্গীচরের জাউলাহাটি, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফুটপাত এবং শাহবাগ এলাকা থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪...

গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপের নিচে আটকা কয়েক ডজন

গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে যুদ্ধবিধ্বস্ত একটি ছয়তলা ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০...