মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত জনের মৃত্যুদণ্ড

Published on

spot_img

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ঘোষিত এ রায়ে অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ট্রাইব্যুনাল বলেছে, প্রত্যেক আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। এসব সম্পদ বিক্রি করে জুলাই ফাউন্ডেশন অথবা গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে আনা চারটি করে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে অভিযোগভেদে আমৃত্যু কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার সব আসামিই পলাতক। আইন অনুযায়ী, রায় প্রকাশের পর ৩০ দিনের মধ্যে তাদের আপিল করার সুযোগ রয়েছে।

সর্বশেষ

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪...

গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপের নিচে আটকা কয়েক ডজন

গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে যুদ্ধবিধ্বস্ত একটি ছয়তলা ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০...