ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতির ভাইসহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

Published on

spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি রাষ্ট্রপতি হ‌ওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শুন্য হয়। সেই শুন্য আসনে উপনির্বাচন হতে যাচ্ছে।
এ আসনে ২৯ অক্টোবর ভোট হবে।

এ নির্বাচনের প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনসহ তিনজন। অপর দুই মনোনয়নপ্রত্যাশী হলেন—ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী।

আজ ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিন প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পূরণ করা ফরম জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় মনোনয়ন বোর্ড সভা চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।

তিন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়রও।

ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী জেলা বিএনপির সহসভাপতি। মাসুদ ছাত্রদলের সাবেক নেতা। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সুলতানুল ফেরদৌস চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

সর্বশেষ

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০...

পেরিম দ্বীপ দখলের পর হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি...

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার...