আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি নারী এমপির

Published on

spot_img

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন, আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন। তার ভাষায়, প্রত্যেক জনপ্রতিনিধির আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। একজন নারীকে সম্মান করে কথা বলা রাজনৈতিক সংস্কৃতি ও ভদ্রতার অংশ।

তিনি বলেন, দলের অনুমতি পেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করবেন।

এদিকে, ফরিদা ইয়াসমিনকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ভেড়ামারায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তারা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সম্প্রতি দৌলতপুরে এক সভায় আমির হামজা সংরক্ষিত নারী আসনের এমপিদের সাংবিধানিক গুরুত্ব নিয়ে মন্তব্য করেন। এ সময় ফরিদা ইয়াসমিনের সরাসরি ভোট না পাওয়ার বিষয়েও বক্তব্য দেন তিনি।

সর্বশেষ

যে কারণে স্থানীয় সরকার নির্বাচন পিছাচ্ছে

দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন নির্ধারিত...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খান ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খান নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার...

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪...

গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপের নিচে আটকা কয়েক ডজন

গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে যুদ্ধবিধ্বস্ত একটি ছয়তলা ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।...