হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, প্রকৃত ছিনতাইকারীকে গ্রেপ্তারের দাবি ডিবির

Published on

spot_img

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহত হওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে নিহত শিক্ষিকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের সময় যে দুই ব্যক্তিকে দেখা গেছে, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে রনজিলা পারভিনের মালামালও উদ্ধার করা হয়েছে।

এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তবে ওই গ্রেপ্তার ও মোটরসাইকেল নিয়ে প্রশ্ন ওঠে।

গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রনজিলার ব্যাগে হ্যাঁচকা টান দেন। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী আবদুল মতিন হত্যা মামলা করেন।

সর্বশেষ

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০...

পেরিম দ্বীপ দখলের পর হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি...

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার...