পেরিম দ্বীপ দখলের পর হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা যুক্তরাষ্ট্রের

Published on

spot_img

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পেরিম দ্বীপ দখলের পর ওয়াশিংটন হুতিদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানান তিনি।

সোমবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে হুতিদের সঙ্গেও সরাসরি আলোচনা চলছে।

ভ্যান্স বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই যুক্তরাষ্ট্র বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ, যা ময়ুন নামেও পরিচিত, দখলে নেয়। দ্বীপটি বাব আল-মানদেব প্রণালির কাছে অবস্থিত। এ প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়।

পেরিম দ্বীপ দখলের পাশাপাশি ইয়েমেনের উপকূলীয় এলাকায় হুতিদের নিয়ন্ত্রণ বাড়ায় আঞ্চলিক নৌচলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০...

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার...

আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলবেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ঘরের মাঠে তাকে...