প্রশাসনে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গুপ্তদের’ চিহ্নিত করার দাবি আবু হানিফের

Published on

spot_img

গণঅধিকার পরিষদ, দিনাজপুর জেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা কমিটি গঠন ও দলের আগামীর রাজনীতি এগিয়ে নেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, “দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করছে। তারা এই সাহস পেত না। প্রশাসনে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্তদের চিহ্নিত করতে হবে। তা না হলে সরকার যেকোনো সময় বিপদে পড়তে পারে। সম্প্রতি গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করেছে। সেখানে দেখা গেছে, গুলশান জোনের ডিসির সঙ্গে আগেই নিষিদ্ধ আওয়ামী লীগ যোগাযোগ করেছে এবং প্রশাসনের সিগন্যালেই তারা গুলশানে মিছিল করার সাহস পেয়েছে। কিন্তু এটা শুধু গুলশানে নয়, সারা দেশের অবস্থা একই। টাকার বিনিময়ে নিষিদ্ধ আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ করে দিচ্ছে প্রশাসন। সুতরাং এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদবিরোধী সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আবু হানিফ আরও বলেছেন, “গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। সেই জায়গা থেকে বিএনপি বলেছিল, তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবে। বিএনপির প্রতি মিত্রদের দাবি হলো তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মূল্যায়ন করা। বিএনপি যখন ফ্যাসিবাদের আমলে হামলা-মামলায় বিপর্যস্ত ছিল, তখন এই মিত্ররা পাশে ছিল। এখন মিত্রদের মূল্যায়ন না করলে সংকটে পড়লে কাউকে পাশে পাবে না বিএনপি।”

দলের উচ্চতর পরিষদের সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক প্রধান সাকিব হোসাইন বলেছেন, “জুলাইয়ের পর সুবিধাবাদের রাজনীতি শুরু করেছে এনসিপি। অনেকেই সেখানে যুক্ত হয়েছে শুধু ধান্দা করার জন্য। এনসিপি এখন হাদীর নামে ব্যবসা শুরু করেছে। অথচ এই হাদীই বলেছিল, এনসিপি জুলাইয়ের ঐক্য নষ্ট করেছে। সুতরাং এদের এই ধান্দাবাজির ব্যবসা বেশি দিন চলবে না।”

গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলার সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান চৌধুরী, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. তোফায়েল আহমেদ দিহান, দিনাজপুর জেলার সাবেক সিনিয়র সহসভাপতি হারুনর রশীদ হিমেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোসাদ্দেক, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

সর্বশেষ

কোটবাড়ি থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে

গন্ধমতি এলাকায় শেষ লোকেশন, সন্ধানে পুলিশের তৎপরতাকুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক...

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমছে মামলার চাপ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে।...

স্বর্ণের দাম বাড়ল, ভরিতে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে...

তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...