৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

Published on

spot_img

বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন। শুক্রবার উনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ের ম্যাচে নিজের ৯৮তম লিগ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্ডেসলিগায় ১০০ গোল পূর্ণ করেন কেইন। এর আগে সবচেয়ে কম ১২৯ ম্যাচে ১০০ গোল করার রেকর্ড ছিল ডিটার ম্যুলারের। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর কোলনের হয়ে তিনি এই রেকর্ড গড়েছিলেন। প্রায় ৪৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক কেইন।

দ্বিতীয়ার্ধে নিজের ১০১তম গোলও করেন তিনি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা কেইন ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেন। এরপর জার্মান ক্লাবটির হয়ে একের পর এক গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১৫৪ ম্যাচে ১৫১ গোল করেছেন কেইন। বুন্ডেসলিগায় তিন মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ড।

সর্বশেষ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ২৪...

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও...

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পৈতৃক ও বৈধভাবে কেনা...

গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্যকা

গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য...