স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

Published on

spot_img

মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সৌদি প্রবাসী স্বামী। নিখোঁজের পাঁচ দিন পার হলেও শনিবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রুপা আক্তার ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হন রুপা। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ওই দিন রাতে ডাসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

রুপার স্বামী আশিক মাতুব্বর জানান, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ২৪...

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও...

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পৈতৃক ও বৈধভাবে কেনা...

গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্যকা

গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য...