৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

Published on

spot_img

রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পৈতৃক ও বৈধভাবে কেনা বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন প্রকৌশলী মোহাম্মদ আলী। একইসঙ্গে প্রায় ১০ ট্রাক মালামাল লুটের অভিযোগও করেছেন তিনি। জীবনের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন প্রকৌশলী।

রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, স্থানীয় প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, মাহাবুব আলম শেখ, মো. মানিক ও মো. তুহিনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় ২০২৫ সালের ৩ অক্টোবর তার জমির সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়।

তার অভিযোগ, ৩০ এপ্রিল রাতে প্রায় ২০০ জনের একটি দল অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। পরে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ১০ ট্রাকে করে ইট, লোহা, টিন, অটোরিকশার ব্যাটারিসহ ভাড়াটিয়াদের প্রায় ২ কোটি টাকার মালামাল নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদ আলী আরও বলেন, ৯ সেপ্টেম্বর পুনরায় দোকানে ভাঙচুর করে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি সম্পত্তি দখল, ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান। পাশাপাশি আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত ও পুলিশের দায়িত্বে অবহেলা থাকলে তার তদন্তের দাবি জানান।

তিনি বলেন, সম্পত্তির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতের মাধ্যমে মীমাংসা হোক। এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সর্বশেষ

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম শাহরিয়ারকে...

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক

নড়াইল জেলা শহরের আদালত সড়ক এলাকা থেকে রামদা, চাপাতি ও গাছি দাসহ ১১ ব্যক্তিকে...

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ২৪...

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও...