রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক

Published on

spot_img

নড়াইল জেলা শহরের আদালত সড়ক এলাকা থেকে রামদা, চাপাতি ও গাছি দাসহ ১১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়েবুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) ও মো. শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন ওই ১১ জন আসামি। হাজিরা দেওয়ার আগে তাঁরা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাঁদের হাতেনাতে আটক করে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, চাপাতি ও গাছি দা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, আটক ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

রাষ্ট্রপতির সাথে জুলাই শহিদ মুগ্ধ’র পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবন, ২০ সেপ্টেম্বর ২০২৬: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ...

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম শাহরিয়ারকে...

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ২৪...

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও...