সামরিক সহযোগিতা নিয়ে সেনাপ্রধান-মার্কিন রাষ্ট্রদূতের আলোচনা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাক্ষাতে দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে

সোমবার (২১ সেপ্টেম্বর) সেনাসদরে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সঙ্গে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’-এ অংশ নেওয়া বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতারও প্রশংসা করেন তিনি।

সর্বশেষ নিউজ