‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—ইউপি চেয়ারম্যানের বক্তব্য ঘিরে বিতর্ক

ফরিদপুর প্রতিনিধি
spot_img
spot_img

ফরিদপুরের সালথায় স্থানীয় একটি সভায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার উজিরপুর বাজারে অনুষ্ঠিত একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। তাঁর দাবি, ভিডিওটি সম্পাদিত এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁর দলের এক ভ্যানচালককে মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে তা উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি পুলিশের সহায়তা নিয়েছেন। এলাকাকে শান্ত রাখতেই তিনি কাজ করছেন বলেও দাবি করেন।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ নিউজ