ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইরানের এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন। বেইজিং বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা তারা সমর্থন করে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ অবস্থান জানান।

এর একদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব উড়োজাহাজকে জ্বালানি, অবতরণসেবা বা টিকিট বিক্রির সুবিধা দেওয়া প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

এর আগে ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ইরানের বিমান পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৩৬টি লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে অবশিষ্ট ২৭টি ইরানি এয়ারলাইন্সও ছিল।

সর্বশেষ নিউজ