যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ট্রাম্প টিভি চালু 

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

মার্কিন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বিরোধের মধ্যেই ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) ‘Trump TV: The Essentials Station’ নামে চ্যানেলটি যাত্রা শুরু করে। হোয়াইট হাউসের ইউটিউব প্ল্যাটফর্মে এটি পরিচালিত হচ্ছে।

চ্যানেলটিতে প্রশাসনের ঘোষণা, প্রেসিডেন্টের বক্তব্য এবং পুরোনো বিভিন্ন ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে। এ উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ করা নিয়ে বিতর্ক চলছে।

প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমই যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের দাবি, নেতিবাচক প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে ‘ভুয়া’ ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করছে। বিষয়টি এখন আদালত ও মার্কিন গণমাধ্যম অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সর্বশেষ নিউজ