মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরাধ হলে শাস্তি আমি পাব, ছেলে কেন?

কুমিল্লা প্রতিনিধি
spot_img
spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম অভিযোগ করেছেন, তাঁর ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. নাহিদা বেগম বলেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে থাকাকালে তিনি কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার জেরে তাঁর ছেলেকে টার্গেট করা হয়ে থাকলে তা মেনে নেবেন না বলে জানান তিনি।

তিনি বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে শাস্তি আমি পাব। এর জন্য আমার ছেলে কেন প্রাণ দেবে?’

অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ত দেখানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তাঁর ছেলে এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিল না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা শাস্তি না পেলে ভবিষ্যতে আরও শিশু-কিশোর ঝুঁকিতে পড়তে পারে।

সর্বশেষ নিউজ